স্থির হল ২০২৩ বিধানসভা নির্বাচনের বাজপার রণকৌশল

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-২০২৩ বিধানসভা নির্বাচনের রণকৌশন স্থির হল বিজেপির কোর কমিটির বৈঠকে। সামাজিক মাধ্যমে দলের ও সরকারের প্রচার-প্রসার আরো বৃদ্ধি করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা শেষে মিডিয়া সেল, আইটি সেল, সোশ্যাল মিডিয়া সেল কার্যকর্তাদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।একই সঙ্গে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে বুথ স্তর থেকে শুরু করে প্রতিটি স্তরে আরো প্রসার ও বিস্তার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।সরকারের 98 শতাংশ প্রতিশ্রুতি পূরণের সমস্ত তথ্য প্রতিটি ঘরে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারের দেওয়া প্রতিশ্রুতি আসন্ন দুর্গা পুজোর আগে সব পূরণের জন্য দল ও সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলি তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সবকয়টি সেলকে।এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক ভি এল সন্তোষ , সর্বভারতীয় সম্পাদক তথা ত্রিপুরার প্রভারি বিনোদ সোনকর , আসাম ও ত্রিপুরা প্রদেশের সংগঠন মন্ত্রী ফনিন্দ্র শর্মা , প্রদেশ কার্যালয়ে আয়োজিত বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা , উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন , কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক , প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...