পারিবারিক অশান্তিতে আত্মঘাতী গৃহবধূ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাবার বাগান থেকে উদ্ধার এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ। মৃত গৃহবধুর নাম বর্ণালী দত্ত। ঘটনা রানী খামার এলাকায়।রবিবার সাত সকালে স্থানীয় কিছু লোকজন প্রথম প্রত্যক্ষ করে রাবার বাগানে মহিলার ঝুলন্ত মৃতদেহটি। আত্মঘাতী মহিলার বাড়ি রাবার বাগানের পাশেই। জানা গেছে পারিবারিক অশান্তির জেরেই আত্মহত্যার পথ বেছে নেয় বর্ণালী। রাবার বাগানে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় থানার পুলিশ। পরে পুলিশ ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। সাত সকালে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...