সাংবাদিক নিগ্রহে গ্রেপ্তার এক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-অবশেষে সাংবাদিক তাপস দাস নিগ্রহ কাণ্ডে গ্রেপ্তার হল এক হামলাকারী।অভিযুক্ত হামলাকারীকে এনসিসি থানার পুলিশ গ্রেপ্তার করেছে।ধৃতের নাম রূপম দেববর্মা, ওরফে ভুলন। ভগবান ঠাকুর চৌমুহনীর পিসির বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে মাংস বিক্রেতা বলে জানা গেছে।অপর অভিযুক্তরা এখনো পলাতক। গত ৩ জুলাই কাজ শেষ করে রাতে বাড়ি ফেরার পথে সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় আচমকাই তার ওপর দুর্বৃত্ত হামলা হয়। দুজনের দুর্বৃত্ত দলটি তাকে বেধড়ক মারধর করার পাশাপাশি তার মাথা ফাটিয়ে দেয়। আততায়ীরা তার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে জি বি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে পরদিনই স্থানীয় এনসিসি থানায় মামলা লিপিবদ্ধ করা হয়। কিন্তু আতাতায়ীদের ধরতে পুলিশের গড়িমসিতে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ দেখা দেয়। বুধবার সাংবাদিক নিগ্রহের জেরে সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় সাংবাদিকদের তরফ থেকে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি নিয়ে মৌন প্রতিবাদ করা হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার তাপস দাসের ওপর হামলাকারী এক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় এনসিসি থানার পুলিশ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...