ফাঁসিতে আত্মঘাতী পঞ্চাশোর্ধ মহিলা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-নিজ বাড়িতেই ফাঁসিতে আত্মঘাতী পঞ্চাশোর্ধ এক বিধবা মহিলা। আত্মঘাতী মহিলার নাম ফুলু রানি ধর। ঘটনা আগরতলা শহরতলী ইন্দ্রনগর জগৎপুর এলাকায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঝুলন্ত অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
পুত্র সন্তানহীন ফুলু দেবী নিজের একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার পর একাই বাড়িতে থাকতেন। কিন্তু বুধবার সকালে একাকিত্বের সুযোগে নিজের ঘরেই ফাঁসিতে আত্মহত্যা করেন তিনি। কিন্তু কেন এই আত্মহত্যা এনেই স্থানীয়দের মধ্যে উঠছে নানা প্রশ্ন। প্রতিবেশীরা প্রথম বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় স্থানীয় পুলিশকে। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। মাঝ বয়সি বিধবা মহিলার আত্মঘাতী হওয়ার ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই এলাকায় দেখা দেয় চাঞ্চল্য সৃষ্টি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...