বাম মুক্ত হল ৫৭ যুবরাজ নগর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ৫৭ যুবরাজ নগর বিধানসভা কেন্দ্র বাম মুক্ত হলো দীর্ঘ ২৯ বছর পর। জয়ী বিজেপি প্রার্থী মলিনা দেবনাথ। যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ৪৩ হাজার ৩৭১ জন। তার মধ্যে পুরুষ ভোটার ছিল ২১ হাজার ৯৬৯ জন। মহিলা ভোটার ছিল ২১ হাজার ৪০২ জন। ৫৭ যুবরাজ নগর কেন্দ্রে বিজেপি প্রার্থী মলিনা দেবনাথ পেয়েছেন ১৮ হাজার ৭৬৯ ভোট। উনার প্রতিদ্বন্দ্বী বামফ্রন্ট প্রার্থী শৈলেন্দ্র চন্দ্র নাথ পেয়েছেন ১৪ হাজার ১৯৭ ভোট। বিজেপি প্রার্থী মলিনা দেবনাথ তার নিকটতম প্রতিদন্ধী বামফ্রন্ট প্রার্থী শৈলেন্দ্র নাথের থেকে ৪ হাজার ৫৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এদিন গণনা কেন্দ্রের বাইরে ছিল বিজেপি কর্মী-সমর্থকদের আনন্দ উচ্ছাস ছিল লক্ষনীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...