Uncategorized
রাষ্ট্রপতি নির্বাচন ১৮ জুলাই
জনতার কলম ওয়েবডেস্ক :-
রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১৮ জুলাই হবে নির্বাচন। ফল ঘোষণা হবে ২১ জুলাই। আগামী ১৫ জুন এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। ২৯ জুনের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে বলে জানাল কমিশন। নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ হবে ২৫ জুলাই। দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ শেষ হবে ২৪ জুলাই।
Continue Reading
