খেলাধুলার উন্নয়নে আন্তরিক বর্তমান সরকার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার জিরানীয়ার মোহনপুরের গুরুকূল কম্যুনিটি হলঘরে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ক্রীড়া সামগ্রী প্রদান অনুষ্ঠাণ করা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক। রাজ্যের ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করছে আমাদের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর।খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, যুব-সমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে, তাই আমরা চেষ্টা করছি যুব সমাজের পাশে থাকতে। শুধু ক্রীড়া সামগ্রী নয়। যুব সমাজকে ভাল রাখতে সব ক্ষেত্রেই আমরা তাদের পাশে ছিলাম আগামীতেও থাকব।
ক্রীড়া সামগ্রীর অভাবে যাতে খেলাধুলা বন্ধ না হয়, সেজন্য বিভিন্ন কোচিং সেন্টার ও ক্লাবগুলোর মাঝে সরকারের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপার্সন প্রীতম দেবনাথ,বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...