অঞ্জু তামাংয়ের কিট স্পনসর করলো ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- প্রতিভাবান মহিলা ফুটবলার অঞ্জু তামাঙ্গের পাশে দাঁড়াল ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা এফপিএআই। অঞ্জুর কিট স্পনসর করল এফপিএআই। ভারতীয় মহিলা ফুটবল দলের অন্য়তম গুরুত্বপূর্ণ সদস্য় অঞ্জু। ৩ বছরেরও বেশি সময় ধরে তিনি জাতীয় দলে খেলছেন। দুটি সাফ চ্যাম্পিয়নশিপ এবং মহিলা এশিয়ান কাপে ভারতের প্রতিনিধিত্ব করেছেন অঞ্জু। প্রতিভাবান এই খেলোয়াড়কেই এবার স্পনসর করল ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। স্পনসরশিপ নিয়ে উচ্ছ্বসিত অঞ্জু। তিনি বলেছেন, “আধুনিক বিশ্বে পেশাদার ক্রীড়াবিদদের জন্য যে কোনও ধরনের স্পনসরশিপ সব সময়ই ইতিবাচক। আমরা সকলেই জানি যে, ভারতে মহিলাদের ফুটবল কাঠামো এখনও খুব বেশি পেশাদার নয় এবং দেশের অন্যান্য পেশাদার ক্রীড়াবিদদের তুলনায় আমাদের উপার্জন খুবই সামান্য। আমি এই স্পনসরশিপের জন্য এফপিএআই-কে ধন্যবাদ জানাতে চাই। আমি আশা করি আমাদের সমস্ত মহিলা ফুটবলাররা তাদের নিজেদের উন্নতির জন্য প্লেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে আরও বেশি করে যুক্ত হবে।”

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...