অভয়ারণ্যের ধারে কাছে খনি এবং কারখানা গড়ায় নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- পরিবেশ এবং বন্যপ্রাণী রক্ষায় নিষেধাজ্ঞা জারী করল সুপ্রিম কোর্ট। বন্যপ্রাণী অধ্যুষিত অভয়ারণ্যের ধারেকাছে খনি এবং কারখানা গড়ায় নিষেধাজ্ঞা জারি করল দেশের শীর্ষ আদালত। শুধু অভয়ারণ্যই নয়, জাতীয় উদ্যান সংলগ্ন কমপক্ষে এক কিলোমিটার এলাকায় খনি বা কারখানা গড়া যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। ওই এক কিলোমিটার অঞ্চলকে নিরাপদ এলাকা হিসেবে চিহ্নিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।তাছাড়া দেশের সর্বত্র বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা এবং পরিবেশের পক্ষে স্পর্শকাতর এলাকাগুলির নিরাপত্তার জন্য শুক্রবার বিধিনিষেধ জারি করেছে আদালত। তাতে  অভয়ারণ্যে এবং জাতীয় উদ্যান সংলগ্ন এলাকাকে নিরাপদ বেল চিহ্নিত করার পাশাপাশি,  মুখ্য বন সংরক্ষক -এর অনুমতি ব্যাতীত এই ধরনের কোনও রকম নির্মাণই করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। কোন কোন নির্মাণকে এই তালিকা থেকে বাদ দেওয়া যায়, বর্তমানে এমন কত নির্মাণ রয়েছে তার তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বন সংরক্ষণ কর্তাকে। আগামী তিনমাসের মধ্যে সেই তালিকা জমা দিতে হবে তাঁদের। তবে অভয়ারণ্য এবং জাতীয় উদ্যানের আশেপাশে খনি এবং কারখানার উপর সম্পূর্ণ ভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...