বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের দাম

Date:

জনতার কলম প্রতিনিধিঃ-ফের বিশ্ব বাজারে ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের দাম । এই মুহূর্তে ব্যারেল প্রতি তেলের দাম ১২২ ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায়  ৯ হাজার ৪৭৫ টাকা। রুশ তেলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার উপর চাপ বাড়াতেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। তাতেই গত দু’মাসে অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চে গিয়ে ঠেকেছে। গবিশ্বের সর্বত্র তার প্রভাব পড়বে বলে আশঙ্কার করা হচ্ছে। ফলে ভারতেও তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। নিষেধাজ্ঞার ফলে রাশিয়া থেকে আমদানি করা ৭৫ শতাংশ তেলে কোপ পড়তে চলেছে। তবে সম্প্রতি বিপুল ছাড়ে রাশিয়ার থেকে তেল কেনার চুক্তি স্বাক্ষর করে ভারত। তার পর থেকে এপ্রিল মাসে রাসিয়া থেকে আমদানি করা অপরিশোধিত তেলের আমদানি ৪৮ লক্ষ ব্য়ারেল ছাড়িয়ে যায়। ২০২১ এবং ২০২২-এর শুরুতে যেখানে রাশিয়া থেকে আমদানি করা তেলের পরিমাণ ১ শতাংশ ছিল, সেখানে তা বেড়ে ৫ শতাংশ হয়েছে বলে জানা যায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...