IPL থেকে ছিটকে গেলেন জাডেজা

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- চলতি আইপিএলের শেষ লগ্নে বিরাট ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। কেননা পাঁজরের চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন রবীন্দ্র জাডেজা। সৌরাষ্ট্রের অলরাউন্ডারকে বাদ দিয়েই বাকি টুর্নামেন্টে খেলতে হবে মহেন্দ্র সিংহ ধোনিদের। বলা চলে কিছু দিন আগেই দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন তিনি । জানিয়েছিলেন নিজের খেলায় নজর দিতে চান। কিন্তু তার পরেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে একটি ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে চোট লাগে জাডেজার। ফলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দলে ছিলেন না জাডেজা। সৌরাষ্ট্রের অলরাউন্ডারকে যে আইপিএলের বাকি ম্যাচগুলিতে পাওয়া যাবে না সে কথা জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন । তিনি বলেন , “ জাডেজার পাঁজরে বড় চোট লেগেছে । ফলে চিকিৎসকরা ওকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে । এর পরে খেললে চোট আরও বাড়তে পারে । তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বারের আইপিএলের বাকি ম্যাচে জাডেজা আর খেলবে না । ”

Share post:

Subscribe

Popular

More like this
Related

বর্ষার আগে বন্যা মোকাবিলায় ভারত-নেপাল বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- বর্ষা মৌসুমের আগে বন্যা পূর্বাভাস...

দক্ষিণ ২৪ পরগনায় পুনর্নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৫৬% ভোট

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে, লেবাননে যুদ্ধবিরতি চাপে

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে,...

ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে দু’দিন ভারী বৃষ্টি, সতর্কবার্তা আইএমডির

জনতার কলম ওয়েবডেস্ক :-আগামী দু’দিন দেশের বিভিন্ন রাজ্যে ভারী...