ভাবনাচিন্তা ও কর্মের দ্বারা কবিগুরু আজও লক্ষ মানুষকে অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন- প্রধানমন্ত্রী

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- আজ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মদিন। গানে-গল্পে-কবিতায় রবি-বরণ৷ জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন। রাজ্যজুড়ে সাড়ম্বরে উদযাপন করা হচ্ছে পঁচিশে বৈশাখ। রবীন্দ্রজয়ন্তীতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবীন্দ্রজয়ন্তীর সকালে টুইট করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। ট্যুইটে তিনি বলেন, “গুরুদেব ঠাকুরের জন্মজয়ন্তীতে তাঁর উদ্দেশে প্রণাম জানাই ৷ ভাবনাচিন্তা ও কর্মের দ্বারা তিনি আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন ৷ আমাদের দেশ, সংস্কৃতি ও নীতিকে নিয়ে গর্বিত হতে শিখিয়েছেন তিনি ৷ তিনি শিক্ষা, শিক্ষণ ও সামাজিক ক্ষমতায়নের উপর জোর দিয়েছিলেন ৷ ভারতকে তিনি যে ভাবে দেখতে চেয়েছিলেন, সে ভাবে দেশকে গড়ে তোলার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ৷”

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...