স্কুল উদ্বোধনের পাশাপাশি রক্তদান কর্মসূচিতে গেলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী.. বিস্তারিত পড়ুন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার সকালে রাণীরবাজার নলগড়িয়াস্থিত সুকান্ত অ্যাকাডেমি ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত দালানবাড়ীর শুভ উদ্বোধন করেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া এদিন বিদ্যালয়ের এন.এস.এস ইউনিটের উদ্যোগ অনুষ্ঠিত হওয়া একটি স্বেচ্ছায় মহতী রক্তদান শিবিরে অংশ নিয়ে সেখানে উপস্থিত রক্তদাতাদের তাদের সেবামূলক কাজের জন্য ধন্যবাদ জানান তিনি। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যের নানা প্রান্তে এন.এস.এস নানা ধরণের সেবামূলক কাজ করে থাকেন যার মধ্যে অন্যতম হল রক্তদান শিবির। রাজ্যের রক্তস্বল্পতা দূরীকরণে এন.এস.এস এর ভূমিকা অন্যতম বলে অভিমত ব্যাক্ত করেন তিনি। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...

মিশন ‘দৃষ্টি’তে সাফল্য: গ্যালাক্সআইকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সআই...

বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস আজ, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশ্বজুড়ে গুরুত্বারোপ

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস।...