আগরতলায় পিস্তল- নেশা সামগ্রী সহ আটক দুই যুবক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজধানী থেকে ফের অবৈধভাবে রাখা পিস্তল উদ্ধার। আটক দুই নেশাকারবারি। নেশা কারবারের পাশাপাশি অবৈধভাবে অস্ত্র মজুত রাখছে নেশা কারবারিরা? রবিবার কিন্তু এই প্রশ্নই উঁকি দিল রাজধানী আগরতলায় পিস্তল উদ্ধারের পর। এদিন গোপন খবরের ভিত্তিতে রামনগর ফাঁড়ি ও পশ্চিম থানার পুলিস অভিযানে নামেন। রাজধানীর ক্যান্টনমেন্ট রোড এলাকায় একটি গাড়ি ধাওয়া করে। গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও রক্ষে হয়নি। পুলিস গাড়ি থেকে বলরাম সাউ ও জয়দুল ইসলাম নামে দুইজনকে আটক করে। উদ্ধার হয় ব্রাউন সুগার। পশ্চিম থানার ও সি সুব্রত চক্রবর্তী জানান, ধৃতদের মধ্যে বলরামের বাড়ি ভাটি অভয়নগর ক্যান্টনমেন্ট রোড ও জয়দুলের বাড়ি ভাটি অভয়নগর পশ্চিম পাড়া। বলরামের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও কিছু নেশা সামগ্রী ও তাঁর ঘর থেকে একটি পিস্তল উদ্ধার করেন পুলিস। ওসি জানান, বলরাম সাউ আগেও আরেকটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। মাদক দ্রব্য ও অবৈধ ভাবে পিস্তল রাখার মামলা নিয়েছে। ধৃতদের সোমবার আদালতে তোলা হবে পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে।
নেশা কারবারিদের কাছ থেকে পিস্তল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদের পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা- তা খুঁজে বের করার দাবি উঠেছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...