নতুন বাজেটে কর দাতাদের জন্য রয়েছে সুখবর

Date:

জনতার কলম প্রতিনিধি:- ঘোষিত হওয়া নতুন বাজেটে করদাতাদের জন্য রয়েছে দারুণ সুখবর। বাজেট ঘোষণায় আয়কর রিটার্ন নিয়ে নতুন নিয়ম ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পরিবর্তন আসছে IT রিটার্ন জমা দেওয়ার নিয়মে। আয়কর রিটার্নের সময়সীমা বাড়ল ২ বছর।কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট বক্তৃতায় বলেন, এখন থেকে জমা দেওয়ার ২ বছর পরেও রিটার্নে বদল করা যাবে। IT রিটার্নে কোনও ভুল থাকলে তা ঠিক করে ২ বছরের মধ্যে জমা দেওয়ার সুযোগ পাবেন করদাতারা। ২ বছরের মধ্যে আপডেটেড রিটার্ন ফাইল করা যাবে। এরফলে করদাতাদের রিটার্ন ফাইলের ক্ষেত্রে অনেকখানি সুবিধা হবে।এদিন নির্মলা সীতারমণ বলেন, প্রত্যক্ষ কর ব্যবস্থায় সংস্কার আনা হচ্ছে। কর ব্যবস্থা সরলীকরণে জোর দেওয়া হচ্ছে। করদান প্রক্রিয়া স্বচ্ছ ও সরল করা হচ্ছে। একইসঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে সাযুজ্য আনতে জাতীয় পেনশন স্কিম প্রকল্পে মালিকের তরফে দেওয়া অংশে করছাড়ের সীমা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করা হচ্ছে। এরফলে রাজ্য় ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাগুলি একই স্তরে উন্নীত হবে।এর পাশাপাশি, স্টার্টআপ সংস্থাগুলিকে করছাড় দেওয়া হচ্ছে। করছাড় দেওয়া হল সমবায় সংস্থাগুলিকেও। সমবায় সংস্থাগুলির উপর থেকে সারচার্জের বোঝা কমল। কো-অপারেটিভের ক্ষেত্রে সারচার্জ ১২ শতাংশ থেকে কমে ৭ শতাংশ করা হল। অন্যদিকে কর্পোরেট সংস্থাগুলির সঙ্গে কো-অপারেটিভ সোসাইটির সামনঞ্জস্য বজায় রাখতে সমবায় কর ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। তবে আয়কর কাঠামো অপরিবর্তিত থাকবে। অন্যদিকে অনলাইনে সম্পত্তির কেনাবেচাও এবার করের আওতায় এল। ভার্চুয়াল বা ডিজিটাল সম্পদ বিক্রি ও অধিগ্রহণ থেকে আয়ের উপর ৩০ শতাংশ কর বসছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...