যাত্রীবাহি লঞ্চে অগ্নিকান্ড, মৃত্যু ৩০

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- শুক্রবার ভোররাত তিনটে নাগাদ ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী ‘এম‌ভি অভিযান-১০’ নামক ল‌ঞ্চে আগুন লাগে। ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন সংলগ্ন নদীতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ৩০ জন। জখম ও আহতের সংখ্যা অন্ততপক্ষে ৬৫। রক্ষা পাওয়া লঞ্চের যাত্রীরা জানিয়েছেন, হঠাৎ করে ভোররাত তিনটে নাগাদ লঞ্চের ইঞ্জিনরুমে আগুন লেগে যায়। এরপর সেই আগুন পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ে গোটা লঞ্চে। সেই সময় লঞ্চে শতাধিক যাত্রী ছিলেন। কেউ কেউ প্রাণে বাঁচতে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেন। ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক বিল্লালউদ্দিন জানিয়েছেন, আগুন এখন নিয়ন্ত্রণে। এদিকে ঝালকাঠি হাসপাতা‌লের জরুরি বিভা‌গের দা‌য়িত্বরত সি‌নিয়র স্টাফ নার্স রহমান জানিয়েছেন, চিকিৎসাধীন রোগীদের ম‌ধ্যে সাত-আটটি শিশু র‌য়ে‌ছে। আহতদের বে‌শিরভা‌গেরই শরী‌রের বি‌ভিন্ন স্থান দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...