মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য গোলকপুর এডিসি ভিলেজের NC পাড়া নিসান চৌধুরী পাড়া এলাকায়

Date:

জনতার কলম ত্রিপুরা কৈলাশহর প্রতিনিধিঃ- এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায় শনিবার কৈলাশহর গোলকপুর এডিসি ভিলেজের NC পাড়া নিসান চৌধুরী পাড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি নালা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। লোকটির পরিচয় পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কৈলাশহর থানার পুলিশ SI নারায়ণ দেব ও মহকুমার পুলিশ আধিকারিক চন্দন সাহা সহ বিশাল পুলিশ ও TSR বাহিনী। পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। এদিন কৈলাশহর থানার SI নারায়ন দেব সংবাদমাধ্যমকে জানান এলাকাবাসী সুত্রে জানা গিয়েছে লোকটি ভবঘুরে বলে এবং এলাকায় তাকে সবসময় ঘুরাঘুরি করতে দেখা যায়। তাছাড়া মৃত্যুর কারন জানা যায়নি, ময়না তদন্তের পর পুলিশের যা পদক্ষেপ নেবার নেবেন বলে জানিয়েছেন তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...