দলে যোগদানের নাম করে চলছে লোক দেখানো খেলা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজ্যের মানুষ শাসক বিজেপিতে আস্থা রেখে রয়েছে ঠিকই , কিন্তু তৃণমূল শিবিরে যোগদান কাদের হচ্ছে সাধারণ মানুষের নাকি নেতা নেতৃত্বদের। বলা হয়েছে আজ আবারো ১২ পরিবারের ৬৯ জন বিভিন্ন দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। কিন্তু ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে সাধারণ মানুষ তো নেই শুধুমাত্র দেখা যাচ্ছে সদ্য দলে যোগদান দেওয়া নেতৃত্বদের। বলা চলে লোক দেখানো খেলায় মেতেছেন সুবল ভৌমিক। দলে যোগদানের নাম করে নেতৃত্বদের সামনে এনে কি বোঝাতে চাইছেন সুবল ভৌমিক ? মানুষকে বোকা বানানোর চেষ্টা চলছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক এবং পশ্চিমবঙ্গের তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা। এদিন তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের যে ন্যুনতম পরিষেবা সেই পরিষেবা মানুষের মধ্যে ফিরিয়ে দিতে তৃণমূল কংগ্রেস রাজ্যে পা রেখেছেন এবং এদিন তিনি আরো বলেন বর্তমান রাজ্য সরকার বেকারদের ঠকানোর উদ্দেশ্যে যে চাকরিনিতি অবলম্বন করেছেন সেই চাকরিনিতিকে ধিক্কার জানানোর পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেস কাজ করে যাবেন বলে জানান তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...