ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে রাখি পরালেন ত্রিপুরা রাজ্য বিজেপি মহিলা মোর্চার সদস্যরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সমাজে ভাতৃত্ববোধ বজায় রাখার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন। যার মধ্য দিয়ে সকল জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে যেন একে অপরের শত্রু না হয় একে অপরের পাশে দাঁড়ান এই লক্ষ্য রেখেই রাখি বন্ধন উৎসবের সূচনা। প্রতিবছরই রাজ্যের মহিলা মোর্চার সদস্যারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে রাখি পরিয়ে আশীর্বাদ করেন এবং উনি যেন রাজ্যের উন্নয়নের স্বার্থে কাজ করে যেতে পারেন তার প্রার্থনা রাখেন। তারই পরিপ্রেক্ষিতে আজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বাসভবনে রাজ্যের মহিলা মোর্চার বোনেরা মাননীয় মুখ্যমন্ত্রীকে রাখি পরিয়ে দেয়। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন মহিলা মোর্চার বোনেরা তাকে রাখি পরিয়ে আশীর্বাদ করেন এবং তাদের আশীর্বাদে রাজ্যের উন্নয়নে কাজ করে যাওয়ার ক্ষেত্রে শক্তির যোগান দেয় বলে। তাছাড়া এদিন তিনি এই পবিত্র বন্ধন কে সামনে রেখে সমগ্র ত্রিপুরাবাসী মঙ্গল কামনা করেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...