সায়নী ঘোষের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান ৭০জন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- তৃণমূল কংগ্রেসে যোগদানের ধারা অব্যাহত। রাজ্যে তৃণমূল কংগ্রেস দল কে শক্তিশালী করে তুলতে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতার থেকে শুরু করে যুব নেতৃত্বরাও ছুটে এসেছেন। আর তৃণমূল কংগ্রেসে এই ধারাকে রুখতে সন্ত্রাসের পথে হেঁটেছেন বর্তমান শাসক দল বিজেপি। তা সত্ত্বেও সাধারণ মানুষ শাসকদলের সমস্ত মায়া মোহ ত্যাগ করে যোগদান করছেন তৃণমূল কংগ্রেসে। গতকাল রাজ্যে এসেছেন যুব তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার সভানেত্রী সায়নী ঘোষ রাজ্যে এসেই তিনি রাজ্যের বর্তমান শাসক দল বিজেপির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন এবং আজ ওনার হাত ধরে রাজধানীর সার্কিট হাউজস্থিত গান্ধী মূর্তির পাদদেশে 70 জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন যুব তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার সভানেত্রী সায়নী ঘোষ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন “মানুষের মেন্টালিটি কি সেটা সোজা বাংলা কথাই বুঝতে পেরেছো তো”? বলে বিজেপিকে খোঁচা মারলেন এবং আগামী দিনে রাজ্যে সকল স্তরের মানুষ এই তৃণমূল কংগ্রেসের দিকে অগ্রসর হবে এবং রাজ্যে 2023 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কে বিপুল ভোটে জয়ী করে মমতা ব্যানার্জির নেতৃত্বে মা-মাটি-মানুষের সরকার গড়তে গুরুত্বপূর্ন ভূমিকা নেবেন বলে আশা ব্যক্ত করলেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...