জাপানে তীব্র ভূমিকম্প , জারি সুনামির সতর্ক বার্তা

Date:

জনতার কলম,ত্রিপুরা, ওয়েব ডেস্ক : শনিবার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের রাজধানী টোকিও। দেশের উত্তর পূর্ব দিকে জারি হয়েছে সুনামির সতর্কবার্তা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২।আমেরিকা জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুসারে কম্পনের মাত্রা রিখটার স্কেল অনুযায়ী ৭.২।ভূ-পৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার বা ৩৭ মাইল গভীরে ছিল কম্পনের কেন্দ্র। জাপানের শহর ইশিনোমাকি থেকে ৩৪ কিলোমিটার দূরে শুরু হয় কম্পন। জাপানের সংবাদ সংস্থা তরফে খবর, মিয়াগি উপকূলের কাছাকাছিই এই কেন্দ্রস্থল। এই ভূমিকম্পের ফলে শহরের একাধিক বাড়িতে ফাটল দেখা যায়।২০১১ সালের ভূমিকম্পে এই উপকূলের বড় ক্ষতি হয়েছিল। এবারও এই উপকূলেই জারি হয়েছে সতর্ক বার্তা। সমুদ্রে স্নান করতে বা কোনওরকম ক্রিয়াকলাপ বন্ধ করতে বলা হয়। এলাকারয় বন্ধ করে দেওয়া হয় স্কুল। রাস্তায় ট্রাফিক জ্যাম এড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...