গাঁজা ধ্বংসের অভিযানে বিশালগড় থানার পুলিশ

Date:

জনতার কলম,ত্রিপুরা,বিশালগড়, প্রতিনিধি :-হঠাৎ করে শীত ঘুম ভাঙলো বিশালগড় থানা বাবুদের। আজ বিশালগড় থানার অন্তর্গত সুনামগঞ্জ এলাকায় গাঁজা গাছ অভিযানে নামে বিশালগড় থানার পুলিশ বাবুরা। অভিযানের ফলে প্রচুর পরিমাণে গাঁজা গাছ ধ্বংস করেন। কিন্তু এই অভিযানের মূলে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বাবুরা। জানা যায় যে জায়গাতে এ গাঁজা গাছ তৈরি করা হয়েছিল সম্পূর্ণ জায়গায় ছিল ব্যক্তিগত মালিকানাধীন। কিন্তু পুলিশ উক্ত ব্যক্তির নাম প্রকাশ করতে রাজি নন। বিশালগড় থানা বাবুদের এরকম ব্যবহারই একপ্রকার ক্ষুব্ধ এলাকার জনগণ।এলাকাবাসীর অভিযোগ বিগত কয়েক বছর যাবৎ সুনামগঞ্জে এলাকায় বর্তমানে শাসকদলের নেতা-নেত্রীদের সাহসী এলাকাতে প্রচুর পরিমাণে গাঁজার চাষ হচ্ছে এবং যার থেকে একটা বিরাট অংকের মুনাফা পেয়ে থাকেন বিশালগড় থানা বাবু থেকে শুরু করে আরো অন্যান্য দপ্তর আধিকারিক। কিন্তু বর্তমানে যে সমস্ত জায়গা গুলিতে গাজার পরিমান প্রচুর রয়েছে সেখানে পুলিশ কোন ভাবে ধ্বংস করতে পারছেন না। সে সমস্ত জায়গাগুলিতে অভিযান চালানোর পর বিভিন্ন দপ্তর থেকে অর্থাৎ শাসকদলীয় নেতা-নেত্রী থেকে শুরু করে অনেক উচ্চ পাওয়ার সম্পন্ন ব্যক্তিদের থেকে পারমিশন নিতে হবে এমনটাই মনে করেন এলাকাবাসী।

Share post:

Subscribe

Popular

More like this
Related

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...

মিশন ‘দৃষ্টি’তে সাফল্য: গ্যালাক্সআইকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সআই...

বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস আজ, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশ্বজুড়ে গুরুত্বারোপ

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস।...