ফিসারি দপ্তরের উদ্যোগে মাছের চারা পোনা ফেলা হয় নদীর জলে

Date:

জনতার কলম, এিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- তেলিয়ামুড়া মহকুমা ফিসারি দপ্তরের উদ্যোগে আজ রবিবার দুপুর‌ আনুমানিক ১২টা নাগাদ মাছের পোনা ফেলা হয় খোয়াই নদীর জলে মৎস্যজীবীদের কথা মাথায় রেখেই । রবিবার দুপুরে তেলিয়ামুড়া চাকমাঘাটস্থিত মহকুমা ফিসারি দপ্তরের উদ্যোগে চারা মাছ ফেলা হয় খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গণে । উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন যমুনা দাস, তেলিয়ামুড়া এগ্রি-স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিরোদ দাস, তেলিয়ামুড়া মহকুমা ফিসারি অফিস কর্তৃপক্ষ সহ আরও অন্যান্যরা । এদিনে তেলিয়ামুড়ার মৎস্যজীবীদের কথা মাথায় রেখে মোট ১ লক্ষ ৮০ হাজার চারা মাছ খোয়াই নদীর জলে ফেলা হয় । উল্লেখ্য, খোয়াই নদীর জলে যেসব মৎস্যজীবীরা মৎস ধরে জীবিকা অর্জন করে আগামী দিনে তাদের আয়-উপার্জনের পথ অনেকটাই সুদুরপ্রসার ঘটবে বলে মনে করেন অভিজ্ঞ মহল।

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...