এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনা উদয়পুর কলেজ টিলা গ্রামে

Date:

জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি:- অজ্ঞাত পরিচয়ের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনা মঙ্গলবার বিকেলে উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন পশ্চিম ধজনগর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাধাকিশোরপুর থানার পুলিশ। এই বিষয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ জানান উদয়পুর নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ের পেছনে পশ্চিম ধ্বজনগর স্থিত মিল সংলগ্ন ধনঞ্জয় দেবনাথ এর বাড়িতে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের ঝুলন্ত দেহ স্থানীয়রা দেখতে পেয়ে রাধাকিশোরপুর থানায় খবর দেয়। খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে এবং ঘটনার তদন্ত চালায়। এই বাড়িতে বর্তমানে কেউ থাকে না। বাড়িতে নতুন বিল্ডিং এর কাজ চলছে তাই এই বাড়ি এখন ফাঁকা থাকে বলে এদিন জানান রাধাকিশোরপুর থানার পুলিশ। বাড়ির মালিক ধনঞ্জয় দেবনাথ এর মেইন বাড়ি বাগমা বলে জানা যায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...