নেইবারহুড ক্লাস পরিদর্শনে রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ

Date:

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রাজ্যের শিক্ষা দপ্তরের উদ্যোগে গত 20 আগস্ট থেকে শুরু হয়েছে নেইবারহুড ক্লাস। তারই উদ্যোগে রাজধানীর হেরিটেজ পার্কে একটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে চলছে নেইবারহুড ক্লাস। শনিবার রাজ্যের শিক্ষা মন্ত্রী এই নেইবারহুড পরিদর্শনে যান এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই নেইবারহুড ক্লাসে ছাত্র ছাত্রীরা সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মুখে মাস্ক লাগিয়ে ক্লাসে অংশগ্রহণ করেছেন এবং যারা এ ক্লাসে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে অনেকাংশই ছাত্রছাত্রীদের কাছে নেই ইন্টারনেট পরিষেবা এবং আর্থিকভাবে দুর্বল ছাত্র ছাত্রীরা। তাছাড়া এই ক্লাস নিয়ে বলতে গিয়ে শিক্ষা মন্ত্রী আরও জানান দিনের তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে ক্লাস বন্ধ থাকবে এবং যদি বৃষ্টি পড়ার সম্ভাবনা থাকে তাহলেও ক্লাস বন্ধ থাকবে বলে। পাশাপাশি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের নেইবারহুড ক্লাসে অংশগ্রহণ করা ছাত্রছাত্রীদের জন্য লাভবান হবে বলে আশা ব্যক্ত করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...