কালিকাপুর ও রাধামাধব এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সিপিআইএম পশ্চিম জেলা কমিটি

Date:

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা:- রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজধানীর রামনগর বিধানসভা কেন্দ্রে একের পর এক হামলা হুজ্জুতির মত ঘটনা চালিয়ে যাচ্ছে শাসক দলের দুর্বৃত্তরা বলে অভিযোগ বিরোধী শিবির সিপিআইএমের. তাছাড়া হামলা হয়েছে রক্তদানের মতো মহৎ উদ্যোগের শিবিরে, এবং মানুষের বাড়ি ঘরে ও সংখ্যালঘু এক যুবকের দোকানেও. তাছাড়া বেশ কিছুদিন ধরে দুর্বৃত্তরা বিওসি সংলগ্ন রাধামাধব মন্দির এলাকা ও কালিকাপুরের একটি অংশে তাণ্ডব চালাচ্ছে বলে জানান এরা. তারপরেও কোনো হেলদোল নেই রাজ্যের প্রশাসনের. তারই পরিপ্রেক্ষিতে সিপিআইএম পশ্চিম জেলার পক্ষ থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি প্রদানের দাবি নিয়ে রাজধানীর ডিজি কার্যালয়ে এসপির নিকট ডেপুটেশনে মিলিত হন তারা. পাশাপাশি এদিন এসপি সাহেব তাদের দাবিগুলো শুনে ঘটনার সুস্থ তদন্ত করে যথাযোগ্য পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন বলে জানা যায়. এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম প্রাক্তন বিধায়ক রতন দাসসহ অন্যান্য নেতৃত্বরা.

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...