নিত্য দিনের মতো যান দুর্ঘটনায় আহত এক শিশু, ঘটনা বিশালগড়ে

Date:

জনতার কলম ত্রিপুরা, বিশালগড় প্রতিনিধি:- ঘটনার বিবরণে জানা যায় বিশালগড় থানাদিন ঘনিয়ামারা এলাকার বাসিন্দার জসীম হোসেনের মেয়ে টিনা আক্তার বয়স ৭ বাড়ি থেকে বেরিয়ে পার্শ্ববর্তী দোকানে সকালের টিফিন করার জন্য কিছু জিনিস আনতে যাই রাস্তার সাইট ধরে। তখন বিশালগড় থেকে দ্রুতগতিতে TR07C7476 নম্বর এর বাইক শিশুটিকে সজোরে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা আহত শিশুটিকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। শিশুটি মাথায় মুখে এবং পায়ে প্রচণ্ড আঘাত পাই।পরবর্তী সময়ে বিশালগড় থানার পুলিশ খবর পেয়ে ছুটে যান মহাকুমা হাসপাতাল সেখানে গিয়ে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করছেন। শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

Share post:

Subscribe

Popular

More like this
Related

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...

মিশন ‘দৃষ্টি’তে সাফল্য: গ্যালাক্সআইকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সআই...

বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস আজ, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশ্বজুড়ে গুরুত্বারোপ

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস।...