রাতের আঁধারে রামনগরে খুন যুবক, ফের শহরে চাঞ্চল্য

Date:

বৃহস্পতিবার সকালে এক যুবকের যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল রাজধানীতে। সারারাত নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সাত সকালে রামনগর ৪ নম্বর মসজিদ সংলগ্ন রাস্তার পাশ থেকে উদ্ধার হল ওই যুবকের মৃতদেহ। মৃতের নাম দীপঙ্কর পাল(২০)। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে গতকাল সন্ধ্যায় এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রন খেতে গিয়েছল সে। কিন্তু নিমন্ত্রন খেয়ে আর বাড়ি ফিরে আসেনি দীপঙ্কর পাল নামে ওই যুবক। রাত বাড়লেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে পশ্চিম থানায় একটি মিসিং ডাইরি করা হয়। এরপরেই আজ সকালে রামনগর ৪ নম্বর মসজিদ সংলগ্ন রাস্তার পাশে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তারাই খবর দেয় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে সদর এসডিপিও সহ পশ্চিম থানার পুলিশ। তারা এসে মৃতদেহ শনাক্ত করে। এরপরেই খবর দেওয়া হয় পরিবারের লোকেদের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই যুবককে খুন করা হয়েছে। মাথার পাশে একটি গভির ক্ষত দেখা গেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...