ত্রিপুরা রাজ্যে এইডসের বাড় বাড়ন্তে উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকারকে নোটিশ পাঠাল উচ্চআদালত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে এইডস আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে এক বিচারপতির চিঠির পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা নিয়ে সরকারকে নোটিশ দিল। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা, শিক্ষা দপ্তরের অধিকর্তাকে নোটিশ দেয়।

সংশ্লিষ্টদের কাছে জানতে চাওয়া হয়েছে এইডস সংক্রমণ রুখতে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে? আরও কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। দুই সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। ত্রিপুরায় উদ্বেগজনক ভাবে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা। স্কুল- কলেজের পড়ুয়ারাও ব্যাপক ভাবে আক্রান্ত হচ্ছেন।

এনিয়ে রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গৌড়-র কাছে কিছু তথ্য যায়। এই তথ্যের উপর ভিত্তি করে হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গৌড় প্রধান বিচারপতিতে একটি চিঠি লিখেন। সেই চিঠির ভিত্তিতে মামলা নিয়ে প্রধান বিচারপতি ও বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে শুনানি হয়।

সেই শুনানিতেই সরকারকে দুই সপ্তাহের সময় দিয়ে নোটিশ দেওয়া হয়। একথা জানান হাইকোর্টের সরকারি আইনজীবী কোহিনুর নারায়ন ভট্টাচার্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

কাফ ইনজুরিতে ভুগছেন ধোনি, শুরুর ম্যাচ মিস করার সম্ভাবনা

জনতার কলম স্পোর্টসডেস্ক :-আইপিএল ২০২৬-এর শুরুতেই বড় ধাক্কা চেন্নাই...

আইপিএল নিয়ে নরম অবস্থান, সম্প্রচারে নিষেধাজ্ঞা উঠল বাংলাদেশে

জনতার কলম স্পোর্টসডেস্ক :-বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচার নিয়ে আর...

জম্মুতে প্রথম আন্তর্জাতিক হাফ ম্যারাথন, দৌড়াবে প্রায় ৪ হাজার প্রতিযোগী

জনতার কলম স্পোর্টসডেস্ক :-জম্মুতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: ইরান-ইসরায়েল সংঘাতে যুক্ত হুতি, বাড়ছে উত্তেজনা

জনতার কলম ওয়েবডেস্ক:- মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ...