৭ দফা দাবিতে দাবিতে আন্দোলনে ১০২ এম্বুলেন্স এর চালকরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আউট সোর্সিং এর মাধ্যমে অর্থাৎ বেসরকারি সংস্থার মাধ্যমে কর্মী নিয়োগ করলে পরিণতি কি হয় তা হারে হারে টের পাচ্ছেন বিভিন্ন সংস্থার অধীন নিয়োজিত কর্মীরা। ১০২ এম্বুলেন্স এর চালকরা এবার বিভিন্ন দাবিতে সোচ্চার হলেন। তাদের অভিযোগ, বিগত ৫ বছর ধরে ঠিক ভাবে বেতন পাচ্ছেন না তারা। নেই ই পি ইফ এবং ই এস আই সি এর সুবিধা। এক্সিডেন্ট বেনিফিটও দেওয়া হয় না। কেও ছুটি নিলে বেতন কাটা হয়। তাই শুক্রবার ইন্দ্রনগর আইটি ভবনের সামনে বিক্ষোভ দেখান ১০২ এম্বুলেন্স এর চালকরা।

মোট ৭ দফা দাবিতে এদিন বিক্ষোভ দেখান তারা। এদিন যে সংস্থার অধীনে তারা কাজ করছেন সেই সংস্থার আধিকারিকরা নাকি তাদের ডেকেছেন যাবতীয় সমস্যা নিয়ে আলোচনার জন্যে। উল্লেখ্য রাজ্যে প্রায় ৪ শতাধিক ১০২ এম্বুলেন্স কর্মী রয়েছেন। প্রতিটি গাড়িতে দুই জন চালক ও দুই জন নার্স থাকেন। এদিন তাদের কর্ম বিরতির দরুন বিভিন্ন হাসপাতালগুলিতে চরম দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যেতে চান এম্বুলেন্স চালকরা। যে হেতু এটি একটি অত্যাবশ্যকীয় পরিষেবা তাই সংশ্লিষ্ট কতৃপক্ষ কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...