৩৭০ধারা বাতিলের সিদ্ধান্তকে বহাল রাখার জন্য সুপ্রিম কোর্টকে স্বাগত জানান অমিত শাহ

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- সোমবার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিলেন সুপ্রিম কোর্ট। আর এই রায়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সাফ জানান, ৩৭০ অনুচ্ছেদ সাময়িক ব্যবস্থা ছিল।

শীর্ষ আদালতের তরফে জানানো হয়, জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হচ্ছে, আগামী ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোট করাতে হবে।

আর এদিনের এই রায়ে, দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে বলেন , “আমি ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে বহাল রাখার জন্য ভারতের সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাই। ৫ ই আগস্ট ২০১৯ -এ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩৭০ ধারা বাতিল করার একটি দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপর থেকে শান্তি ও স্বাভাবিকতা ফিরে এসেছে জম্মু কাশ্মীরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...