২০০ দিনের কাজ ও মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে ক্ষেতমজুর ইউনিয়ন

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-গ্রামীণ জীবিকা উন্নয়ন ও সরকারি কল্যাণমূলক প্রকল্পে সমতার দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলার ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে বুধবার জেলা শাসকের কাছে সাত দফা দাবিনামা সম্বলিত এক স্মারকলিপি পেশ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে— আবাসন বরাদ্দে জিও-ট্যাগিংয়ে বৈষম্য বন্ধ করা, এমজিএনআরইজিএ প্রকল্পে বছরে ২০০ দিনের কাজের নিশ্চয়তা প্রদান, এবং দৈনিক মজুরি ৩৪০ টাকা করা ইত্যাদি। এর আগে মেলারমাঠের ভানু ঘোষ স্মৃতি ভবন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলা শাসকের দফতরে গিয়ে শেষ হয়।

ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে জানান, রাজ্যের আটটি জেলাতেই ২৮, ২৯ ও ৩০ অক্টোবর ধারাবাহিকভাবে এ ধরনের গণ–স্মারকলিপি কর্মসূচি পালন করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো গ্রামীণ শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি-দাওয়া সরকার ও প্রশাসনের কাছে তুলে ধরা এবং কর্মসংস্থান ও কল্যাণমূলক প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা।

শ্যামল দে আরও বলেন, “গ্রামীণ শ্রমিকদের পরিশ্রমেই রাজ্যের অর্থনীতি টিকে আছে, অথচ তারাই আজ বঞ্চনার শিকার। এই আন্দোলনের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে স্পষ্ট বার্তা দিচ্ছি— আমাদের দাবিগুলি পূরণ করতে হবে, নচেৎ আন্দোলন আরও জোরদার হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

মোদি-ট্রাম্প ফোনালাপ: ইলন মাস্ক যুক্ত থাকার খবর খারিজ বিদেশ মন্ত্রকের

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন...

আগরতলায় নিয়ম ভেঙে জ্বালানি বিক্রি, সিল পেট্রোল পাম্প

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা শহরের গণরাজ...

টিটিএএডিসি ভোটের আগে হিংসার ছায়া, বিজেপি-তিপ্রা মথা সংঘাতে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টিটিএএডিসি নির্বাচনের আগে...

কাফ ইনজুরিতে ভুগছেন ধোনি, শুরুর ম্যাচ মিস করার সম্ভাবনা

জনতার কলম স্পোর্টসডেস্ক :-আইপিএল ২০২৬-এর শুরুতেই বড় ধাক্কা চেন্নাই...