হাইকোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ ১০৩২৩

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৬ শে নভেম্বর ১০৩২৩ ইস্যুতে একটি রায় ঘোষণা করেন হাইকোর্ট, সেই রায় ১০৩২৩ এর পক্ষে যায়নি বলে হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এস এল পি দাখিল করা হলো ১০৩২৩ এর পক্ষ থেকে। বলা চলে অবৈধ চাকরি মামলা ইস্যুতে ১০৩২৩ এর চাকরি বাতিল করা হয়েছিল, হাইকোর্টের রায়কে অগ্রাহ্য করে সেই মামলা গড়িয়েছিল সুপ্রীম কোর্ট অবধি তবুও শেষ রক্ষা হয়নি ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের। তাই আবারও নিজেদের অস্তিত্বের জানান দিতে ময়দানে নামলো ১০৩২৩। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এমনটাই জানান দিলেন ১০৩২৩ এর একাংশ। তাদের অভিযোগ বিনা নোটিশে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল যার ফলে অসহায় হয়ে পড়েছিল শত শত গরীব পরিবার, যাদের উপার্জনের একমাত্র রাস্তায় ছিল এই চাকরি। বর্তমান রাজ্য সরকার এই ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে চাইলেও ১০৩২৩ এর একাংশ সেই ব্যবস্থার পূর্ণ মর্যাদা দেইনি কিন্তু এই ১০,৩২৩ এর মধ্যেই একটি অংশ রাজ্য সরকারের সেই ব্যবস্থায় আস্থা রেখে চাকরির জন্য যা যা করণীয় তা করে নিজের চাকরি বহাল রাখতে সক্ষম হয়েছে। এখন হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ ছুড়ে সুপ্রিম কোর্টে যাওয়াটা ১০৩২৩ এর জন্য কতটা যুক্তিসঙ্গত সেটাই এখন দেখার বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...