হাঁপানিয়ায় দুর্ঘটনাগ্রস্ত একইসঙ্গে তিনটি যানবাহন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যারা এতদিন দুর্ঘটনাগ্রস্ত মানুষকে হাসপাতাল নিতেন এখন তারাই পথ দুর্ঘটনার শিকার। একই সঙ্গে তিনটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার হাপানিয়া এলাকায়। দুর্ঘটনাগস্ত আহত রোগীকে হাপানিয়া হাসপাতালে আসার পথে একটি ট্রাক ধাক্কা দেয় দমকল বাহিনীর গাড়িতে। তাতে নিয়ন্ত্রণ হারিয়ে দমকল বাহিনীর গাড়ি অটোতে গিয়ে ধাক্কা দেয়। এতে আহত হয় অটোতে থাকা যাত্রী ও দমকল বাহিনীর কর্মীরা

এবং ট্রাক চালক। পরবর্তী সময় আরো ৩টি দমকল বাহিনীর গাড়ি এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। অভিযোগ ট্রাক চালকের ভুল কিংবা অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনা ঘিরে কিছুক্ষনের যান চলাচল ব্যাহত হয়। বহু মানুষ জড়ো হয়ে যান। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। রাজ্যে প্রতিদিন কোথাও না কোথাও যান দুর্ঘটনা ঘটছে। চালকদের অসতর্কতার কারণেই ঘটছে এই ধরণের পথ দুর্ঘটনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...