হনুমান জয়ন্তীতে রাজধানীর বিভিন্ন জায়গায় পূজার্চনা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কথিত আছে চৈত্র পূর্ণিমা তিথিতে রাম ভক্ত হনুমানের আবির্ভাব হয়েছিল। তাই শনিবার এই তিথিতে আগরতলার বিভিন্ন জায়গায় হনুমান জয়ন্তী উপলক্ষে পূজা হয়। চৈত্র পূর্ণিমা ছাড়াও কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী। বজরংবলীর আরাধনা করার শুভ সময় পড়ছে শনিবার সকাল ৮টা ২ মিনিট থেকে বেলা ১২টা ২৪ মিনিট পর্যন্ত।

এরপর আবার বিকেল ৫.৩০ মিনিট থেকে সন্ধে ৭টা ২৪ মিনিট পর্যন্ত থাকবে শুভ সময়। হনুমান জয়ন্তী কে সামনে রেখে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষ পূজার্চনা। দুর্গা চৌমুহনী সবজি, মৎস্য ও ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় হনুমান গুজা।

সকালে পূজা এবং সন্ধ্যায় রাখা হয়েছে মহা প্রসাদ বিতরণের ব্যবস্থা। জানিয়েছেন দুর্গা চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক তাপস ঘোষ। এদিকে রামনগর চার নম্বর রাস্তার শেষ প্রান্তে সনাতন একতা মঞ্চের উদ্যোগে আয়োজিত হয় হনুমান জয়ন্তী।

সনাতন একতা মঞ্চের পুজোকে ঘিরে রয়েছে বিভিন্ন কর্মসূচি। রাম সীতা লক্ষণকে নিয়ে শোভাযাত্রা, রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হনুমান চল্লিশা পাঠ সহ একাধিক অনুষ্ঠান। এছাড়াও আগরতলা শহরের বিভিন্ন জায়গায় বজরংবলীর পুজো করতে দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...