সাইবাবা মন্দিরে আয়োজিত রাম নবমী উৎসবে মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজ রামনবমী। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা আমতলি বাইপাসের নিকট অবস্থিত সাইবাবা মন্দিরে পুজা দেন এবং রাজাবাসীর কল্যানে প্রার্থনা করেন। সেই সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। পরে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় মুখ্যমন্ত্রী বলেন, মানবতাই মানুষের পরম ধর্ম।

সমস্ত মানুষের কল্যাণার্থে এগিয়ে আসাই পরম মনুষ্যত্বের উদাহরণ। এর মাধ্যমে যেমন আত্মসন্তুষ্টি পাওয়া যায় তেমনি সমাজেরও কল্যাণ হয়। এই ভাবধরাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গ দর্শনে বর্তমান এই সরকার রাজাবাসীর কল্যাণে কাজ করে চলেছে।

তিনি বলেন, রাজ্যের সাধারণ জনগণ সরকারের উপর আস্থাশীল। জনগণের যেকোন প্রয়োজন ও পরিস্থিতিতে সরকার সর্বদাই এগিয়ে আসবে বলে জানান। এছাড়া মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে জাতি-ধর্ম নির্বিশেষে সকল আংশের জনগণ সবধরণের বর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। ফলে আমাদের রাজ্য মিশ্র সংস্কৃতির এক পুণ্যভূমিতে পরিণত হয়েছে বলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...