শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৭তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য অর্পণ

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন সংগ্রামী, বীর শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৭তম জন্মদিন আজ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করল শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি। সকালে রাজ্য মিউজিয়ামের সামনে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে কমিটির সদস্যরা উপস্থিত হয়ে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মহান এই বিপ্লবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৯টায় আয়োজিত এই অনুষ্ঠানে কমিটির সম্পাদক শ্রী হরকিশোর ভৌমিক ক্ষুদিরাম বসুর জীবন, সংগ্রাম ও ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর অনন্য অবদান স্মরণ করেন। বক্তব্যে তিনি জানান, ক্ষুদিরামের অমর আত্মত্যাগ আজও নতুন প্রজন্মকে দেশপ্রেম ও ন্যায়নিষ্ঠার পথে অনুপ্রাণিত করে যাচ্ছে।

অনুষ্ঠানটি শান্ত, শ্রদ্ধাশীল পরিবেশে সম্পন্ন হয় এবং শহীদ স্মরণে উপস্থিত সকলেই একটি গৌরবময় দিনের সাক্ষী হয়ে রইলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...