রাস্তা সারাইয়ের দাবিতে জোরালো দাবী উঠালো এলাকাবাসীরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রচলিত একটি কথা আছে টাকার এপিঠ ওপিঠ উভয় দিকই সমান। তেমনই গত ২৫ বছরে সি পি এম আমলে যেমন হয়নি ,তেমনি চলতি বিজেপি সরকারের ৭ বছরেও তৈরি করে দিতে পারেনি গ্রামের একটি রাস্তা। ঘটনার বিবরণ দিয়ে এলাকা বাসি জানায় খোয়াই বিধানসভার অন্তর্গত সুনাতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসুদেব বাড়ি এলাকার ৫ নং ওয়ার্ডের প্রায় ৩ কিলোমিটার রাস্তা তৈরি করে দেয়নি কোন সরকারই।যার ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করতে এলাবাসির ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে গত কয়েক দশক ধরে।

যদিও এই এলাকার ৩ কিলোমিটার রাস্তা মধ্যে মাত্র ৫০ মিটার রাস্তা ইট সোলিং করা হয়েছিল সেই বাম জমানায়, কিন্তু রাস্তার বাকি অংশ আজও কাঁচা রাস্তাই রয়ে গেছে। এর পর এই রাস্তাটিকে সারাই করার জন্য কোন সরকারই হাত দেয়নি। যার ফলে ৫০ মিটার রাস্তাটিও বর্তমানে বেহাল দশায় পরিণত হয় রয়েছে তাতে এলাকার ৮০ টি পরিবারের লোকেরা এই রাস্তা ধরে চলাচল করতে গিয়ে ব্যাপকভাবে সমস্যায় পরেছেন। এলাকাবাসীর দাবি এই রাস্তাটিকে যেন অতিসত্বর পিজ রাস্তা করে দেয় সেই আবেদন করেছেন।এখন দেখার বিষয় খোয়াই বাসুদেব বাড়ির সেই রাস্তাটি এলাকাবাসীর সার্থে উর্ধতন কর্তৃপক্ষ কবে নাগাদ সারাই করে দেন সেই দিকে তাকিয়ে রয়েছে সমস্ত এলাকাবাসীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

কাফ ইনজুরিতে ভুগছেন ধোনি, শুরুর ম্যাচ মিস করার সম্ভাবনা

জনতার কলম স্পোর্টসডেস্ক :-আইপিএল ২০২৬-এর শুরুতেই বড় ধাক্কা চেন্নাই...

আইপিএল নিয়ে নরম অবস্থান, সম্প্রচারে নিষেধাজ্ঞা উঠল বাংলাদেশে

জনতার কলম স্পোর্টসডেস্ক :-বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচার নিয়ে আর...

জম্মুতে প্রথম আন্তর্জাতিক হাফ ম্যারাথন, দৌড়াবে প্রায় ৪ হাজার প্রতিযোগী

জনতার কলম স্পোর্টসডেস্ক :-জম্মুতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: ইরান-ইসরায়েল সংঘাতে যুক্ত হুতি, বাড়ছে উত্তেজনা

জনতার কলম ওয়েবডেস্ক:- মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ...