রাতের আঁধারে কালি মন্দিরের স্বর্ণালঙ্কার নিয়ে উধাও চোরের দল 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ক্রমাগত বাড়ছে অপরাধের ঘটনা। চোরের উৎপাতে অতিষ্ঠ আমজনতা। চোরের হাত থেকে রেহাই পাচ্ছে না দেবদেবীর মন্দিরও। এবার এক বাড়ির মন্দির থেকে স্বর্ণালঙ্কার নিয়ে গেল চোরের দল। ঘটনা রাজধানীর প্রতাপগড়স্থিত বসাক পাড়ায়। এলাকার বাসিন্দা ভোলা বনিকের বাড়িতে থাকা কালি মন্দিরে শনিবার রাতে থাবা বসায় চোরের দল।

বাড়ির মালিক ভোলা বণিক জানান প্রতিদিনের মতো রবিবার ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান মন্দিরের সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। কালী মূর্তিতে থাকা স্বর্ণালঙ্কার নেই। মায়ের মন্দিরে থাকা দান বাক্স সহ সকল বাসনপত্র নিয়ে গেছে চোরেরা।

২০১৭ সালেও অনুরূপ ভাবে একবার চুরির ঘটনা ঘটেছে বলে বাড়ির মালিক জানান। চুরির বিষয়ে পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্তে নেমেছে। মন্দিরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...