শ্রমজীবী অংশের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন তেলিয়ামুড়ার সারা ভারত কৃষক সভা ও ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন

Date:

সারা বিশ্বের সাথে আমাদের দেশে যখন করোনা ভাইরাসের প্রকোপে জজ্জরিত ঠিক সেই সময় বাদ যায়নি আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাও। সেই সাথে দেশে ৫ম দফায় চলছে লক ডাউন। আর এর ফলেই ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবী অংশের মানুষেরা । তারই পরিপেক্ষিতে রাজ্যের বিভিন্ন জায়গায় নানা সংস্থা নানা সংগঠনের পাশাপাশি অন্যান্যদেড় সহযোগিতায় চলছে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচ। এরই অঙ্গ হিসেবে আজ তেলিয়ামুড়া সব্জি বাজারের শেড গৃহে “সিপিআইএম”-র তিনটি শ্রমিক সংগঠনের উদ্যোগে তথা সারা ভারত কৃষক সভা গণমুক্তি পরিষদ এবং ক্ষেতমজুর ইউনিয়নের উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমার প্রায় তিন শতাধিক শ্রমিক পরিবারের হাতে বিভিন্ন ধরনের সব্জি তুলে দেওয়া হয় ত্রাণ বন্টনের অঙ্গ হিসেবে। উল্লেখ্য, এই ত্রাণ বন্টন কালে উপস্থিত ছিলেন “সিপিআইএম” রাজ্য কমিটির অন্যতম সদস্য তথা গণমুক্তি পরিষদের পক্ষে ‘হেমন্ত কুমার জমাতিয়া’ ক্ষেতমজুর সংগঠন এবং কৃষক সভা থেকে নেতৃত্ব হিসেবে উপস্থিত ছিলেন ‘অজয় ঘোষ’, ‘সুভাষ দেবনাথ’, ‘সুবীর সেন’, সহ আরও অন্যান্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...