আমবাসায় অঙ্গনওয়াড়ি কর্মীদের ডেপুটেশন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-নিজেদের স্বার্থ সমস্ত বেশ কিছু দাবীবকে সামনে রেখে আবারো রাস্তায় নামল অঙ্গনওয়াড়ি কর্মীরা।চাকুরীতে নিয়মিতকরণ, সম কাজে সমবেতন, অবসরের বয়সসীমা ৬৫ করা, অবসরের সাথে গ্র্যাজুয়েটটি পেনশন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের দাবিতে সোমবার আমবাসার সিডিপিও নিকট গনডেপুটেশন প্রদান করল অঙ্গনওয়াড়ি কর্মী সংঘ আমবাসা প্রজেক্ট এর কর্মীরা। এদিন ডেপুটেশন প্রদানের পূর্বে অঙ্গনওয়াড়ি কর্মীরা আমবাসা বাজারে তাদের পাঁচ দফা দাবিকে সামনে রেখে একটি রেলি সংঘটিত হয়। রেলিটি বাজার পরিক্রমা করার পর সিডিপিও অফিসে এসে তাদের স্মারকলিপি তুলে দেয় সিডিপিও শঙ্খ শুভ্র সেনের হাতে। অঙ্গনওয়াড়ি কর্মীরা জানান সরকার যেন অতিসত্বর তাদের দাবিগুলি পূরণ করার জন্য পদক্ষেপ গ্রহণ করে। নতুবা আগামী দিন তারা বাধ্য হয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। এদিন প্রায় তিন শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মী ডেপুটেশনে শামিল হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...