শুরু হল মাধ্যমিকের টার্ম ১ পরীক্ষা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ থেকে শুরু হলো রাজ্যের বিভিন্ন স্কুল গুলিতে মাধ্যমিকের টার্ম ১ পরীক্ষা।কোভিডের সমস্ত নিয়ম মেনে এই পরীক্ষা হচ্ছে। বেলা ১২টায় শুরু হবে পরীক্ষা। এবছর মাধ্যমিকে ১০২৬ টি স্কুলের মোট ৪৩,১৮০ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছে । এর মধ্যে ১২৮ জন ছাত্রছাত্রী মাদ্রাসা আলিম পরীক্ষা দেবে । পরীক্ষা হবে ৮২ টি সেন্টারে । কোভিডের কারণে পুরো সিলেবাস শেষ না হওয়ায় আগে থেকেই পুরো সিলেবাসের ৩০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে । মোট ১০০ নম্বরের মধ্যে ( ৮০ থিওরি , ২০ ইন্টারনাল ) টার্ম ওয়ানে পরীক্ষা হচ্ছে মোট ৫০ নম্বরের। এর মধ্যে ৪০ থিওরি এবং টার্ম – ওয়ান ১০ ইন্টারনাল । দ্বিতীয় টার্মে বাকি ( ৪০ + ১০ ) নম্বরের পরীক্ষা । বিজ্ঞানের ছাত্রছাত্রীরা টার্ম ওয়ানে ( ৩৫ + ১৫ ) নম্বরের পরীক্ষা দেবে । দ্বিতীয় টার্মে বাকি ( ৩৫ + ১৫ ) নম্বরের পরীক্ষা দেবে । কোনও কারণে কোভিড সংক্রমণ যদি পুনরায় বাড়ে এবং আগামী এপ্রিল মাসে নির্ধারিত টার্ম – টু এর পরীক্ষা না হয় , অথবা পরীক্ষা না নেওয়া যায় , তাহলে টার্ম ওয়ানের পরীক্ষার উপরে ভিত্তি করেই ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র মূল্যায়ন করা হবে বলে জানা যায়। অর্থাৎ এই ক্ষেত্রে টার্ম ওয়ান পরীক্ষাই চূড়ান্ত বলে বিবেচিত হবে । এপ্রিলে পরীক্ষা হলে টার্ম ওয়ানের প্রাপ্ত নম্বর যথারীতি টার্ম টু পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যুক্ত হয়ে যাবে । ফলে টার্ম ওয়ান পরীক্ষা সম্পন্ন হয়ে গেলেও , রেজাল্ট ঘোষণা করা হবে যথারীতি এপ্রিল মাসের পর । এই পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...