শাসক দলের হুমকিতে বাধ্য হয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করলো বিরোধী সিপিআইএমের প্রার্থী রত্না দত্ত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শাসক বিজেপি দলের হুমকির কারণে শেষ পর্যন্ত পৌরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী রত্না সূত্রধর মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হলেন। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রত্না সূত্রধর জানান মনোনয়নপত্র জমা দেবার পর থেকেই শাসকদলের কর্মী-সমর্থকরা প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছিলেন মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য। শনিবার রাত্রিতে শাসকদলের ১৫ থেকে ২০ জনের কর্মী-সমর্থকরা বাড়িতে গিয়ে সিপিআইএম প্রার্থী রত্না সূত্রধর কে হুমকি দিতে থাকেন এবং একসময় উনার পরিবারের লোকজনের ওপর আক্রমণ করবে বলে হুমকি দেন এবং তার বাড়িতে একটি বাইক পর্যন্ত ভাঙচুর করা হয় এ ধরনের হুমকির কারণে শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করলেন। রাজ্যের শাসকদলের এই ধরনের কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণ আগামী ২৫ শে নভেম্বর পৌরনিগমের ভোট সঠিকভাবে দিতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...