রাজ্যে নারী নির্যাতনের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এভাবে চলতে থাকলে আগামী দিনে নারী নির্যাতনে শীর্ষ স্থানে চলে যাবে ত্রিপুরা : রমা দাস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে বেড়ে চলেছে মহিলা অপরাধের ঘটনা। একের পর এক অপরাধের ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল। সোমবার বিকেলে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে পুলিশ সদরে ডেপুটেশন দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত, রমা দাস, কৃষ্ণা রক্ষিত, রমণী দেববর্মা, মিনতি বিশ্বাস।

নারী নেত্রী রমা দাস এদিন বলেন, সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় নারী ঘটিত অপরাধের ঘটনা গুলি নিয়ে তারা পুলিশের মহানির্দেশকের অনুপস্থিতিতে ডি আই জির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি অভিযোগ করেন রাজ্যে নারী নির্যাতনের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে,। এভাবে চলতে থাকলে আগামী দিনে নারী নির্যাতনে শীর্ষ স্থানে চলে যাবে ত্রিপুরা।

পাশাপাশি সামনে দুর্গা পূজা। এই অবস্থায় পূজার সময়ে পুলিসি নজরদারি যাতে বেশি থাকে সেবিষয়েও নারী নেত্রিত্ব পুলিস আধিকারিকের দৃষ্টিপাত করেছেন। নারী নেত্রী জানান পুলিস আধিকারিক সমস্ত বিষয় শুনেছেন এবং সহমত পোষণ করেছেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

কাফ ইনজুরিতে ভুগছেন ধোনি, শুরুর ম্যাচ মিস করার সম্ভাবনা

জনতার কলম স্পোর্টসডেস্ক :-আইপিএল ২০২৬-এর শুরুতেই বড় ধাক্কা চেন্নাই...

আইপিএল নিয়ে নরম অবস্থান, সম্প্রচারে নিষেধাজ্ঞা উঠল বাংলাদেশে

জনতার কলম স্পোর্টসডেস্ক :-বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচার নিয়ে আর...

জম্মুতে প্রথম আন্তর্জাতিক হাফ ম্যারাথন, দৌড়াবে প্রায় ৪ হাজার প্রতিযোগী

জনতার কলম স্পোর্টসডেস্ক :-জম্মুতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: ইরান-ইসরায়েল সংঘাতে যুক্ত হুতি, বাড়ছে উত্তেজনা

জনতার কলম ওয়েবডেস্ক:- মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ...