রাজ্যে আইনের শাসন বিপন্ন, মন্ডলের রাজত্ব চলছে: অমল

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-রাজ্যে মন্ডলের রাজত্ব চলছে। প্রশাসনের রাজত্ব নেই, মন্ডলের নেতার আদেশ ছাড়া কোনো আসামি গ্রেপ্তার হয় না। রাজ্যে আইনের শাসন বিপন্ন, গোটা রাজ্যের সাথে পাল্লা দিয়ে আগরতলা শহরে চন্দ্রপুর, আশ্রম চেমুহনী সহ সমগ্র ধলেশ্বর এলাকায় বিভিন্ন রাস্তার আনাচে কোনাচে নেশার উপদ্রপ। শাসক দলের মদত পুস্ট কিছু সমাজ দ্রোহী বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়েছে।

শুক্রবার সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে পূর্ব আগরতলা থানায় নেশার বিরুদ্ধে ডেপুটেশন প্রদান করতে গিয়ে সাংবাদিকদের মুখমুখি হয়ে এ কথা বলেন সিপিএম সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী। তার অভিযোগ শাসক দলের মদত পুষ্ট সমাজ দ্রোহীরা রাতের অন্ধকারে মানুষকে ভয় দেখিয়ে, চুরি ছিনতাই এইসব অসামাজিক কাজ করছে। বিগত এক মাসের মধ্যে ধলেশ্বর এলাকায় বিভিন্নবাড়িতে চুরির ঘটনা সংঘঠিত হয়েছে।

তিনি আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে গিয়ে বলছেন যারাই নেশা কারবারের সঙ্গে জড়িত থাকবে কিংবা আইনশৃঙ্খলা ভঙ্গ করবে তাদের কাউকে ছাড়া হবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যারাই এই সব নেশা কারবারি সাথে জড়িত ধরা পড়ছে তারা মন্ডলের নেতা কর্মী। পুলিশও তাদের ছেড়ে দিচ্ছে। একটা জঙ্গলের রাজত্ব চলছে রাজ্যে। এই পরিস্থিতি থেকে রাজ্যবাসীকে মুক্তি দিতে সিপিএম বিভিন্ন আন্দোলন সংগঠিত করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...