প্রাক্তন আইজি অরিন্দম নাথের আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ রাজ্যের মুখ্যমন্ত্রীর 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যের প্রাক্তন আই জি আইন-শৃঙ্খলা অরিন্দম নাথের প্রয়াণে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রাক্তন পুলিশ অফিসারের প্রয়াণে তিনি বলেন একজন দক্ষ পুলিশ অফিসার ছিলেন অরিন্দম নাথ। পাশাপাশি তিনি ছিলেন একজন ভালো লেখক। প্রয়াত অরিন্দম নাথের আত্মার সদগতি কামনা করেন মুখ্যমন্ত্রী।

শনিবার বেঙ্গালুরুর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন পুলিশ অফিসার। রাজ্যে পুলিশের একজন দক্ষ অফিসার হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন অরিন্দম নাথ। রাজ্যে যখন উগ্রবাদী সমস্যা ছিল সেই সময় অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

রাজ্য পুলিশের দক্ষ অফিসার হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি লেখালেখির সাথে যুক্ত ছিলেন। অরিন্দম নাথের লেখা বেশকিছু বই প্রকাশিত হয়েছে। সম্প্রতি তিনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে উনাকে রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তী সময় উন্নত চিকিৎসার জন্য বেঙ্গালুরুর এক হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে চিকিৎসকদের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে শনিবার সকালে তিনি না ফেরার দেশে পাড়ি দেন। তাঁর মৃত্যুর খবর রাজ্যে এসে পৌঁছতেই পুলিশ মহলে শোকের ছায়া নেমে আসে।

 

রাজ্যের অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক  অরিন্দম নাথের আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...