রাজ্যেও মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করা হচ্ছে: মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে কৃষি ক্ষেত্রের উন্নয়নের পাশাপাশি প্রাণীসম্পদ এবং মৎস্য পালনে গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান সরকার। বিশেষ করে গ্রামীণ মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। মানুষের চাহিদার প্রতি লক্ষ্য রেখে প্রাণীজ প্রোটিন উৎপাদনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিক ডেয়ারি প্ল্যান্ট স্থাপনের ফলে যেমন রাজ্যবাসীর দুগ্ধজাতীয় পণ্যের বাড়তি চাহিদা পূরণ হবে তেমনি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আজ বামুটিয়ায় গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন লিমিটেড এর দৈনিক ৪০ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন আধুনিক ডেয়ারি প্ল্যান্ট এর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। ৩.৫৭ একর জায়গা জুড়ে বিস্তৃত এই আধুনিক ডেয়ারি প্ল্যান্ট নির্মাণে কেন্দ্রীয় সরকারের ১৯ কোটি ৪৮ লক্ষ এবং রাজ্য সরকারের ২ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয় হয়েছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের গ্রামীণ অর্থনীতি বিকাশের লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। আগামী ৫ বছরের মধ্যে রাজ্যকে দুধ, ডিম ও মাছ উৎপাদনে স্বয়ম্ভর করে তুলতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করা হচ্ছে। তিনি বলেন, গো-পালনে উৎসাহিত করতে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পে গো-পালকদের সহায়তা প্রদান করা হচ্ছে। কৃত্রিম প্রজনন পদ্ধতি ব্যবহারের পাশাপাশি সেক্স সর্টেড সিমেন প্রয়োগের ফলে স্ত্রী বাছুরের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনায় গো-পালকদের উৎসাহিত করার লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। গো-পালনের পাশাপাশি গ্রামীণ অর্থনীতির বিকাশে হাঁস ও মুরগি পালনেও সরকারী সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া প্রাণী পালকদের তাৎক্ষণিক সুবিধার্থে ভ্রাম্যমান মোবাইল ইউনিট এবং টোল ফ্রি নাম্বার ১৯৬২ চালু করা হয়েছে। এবারের রাজ্য বাজেটেও প্রাণী পালকদের সহায়তার সংস্থান রাখা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতিতে মহিলাদের আংশিদারিত্ব অনস্বীকার্য। এর গুরুত্ব অনুধাবন করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহিলাদের স্বনির্ভরতার মাধ্যমে তাঁদের সশক্তিকরণে গুরুত্বআরোপ করেছেন। রাজ্যেও মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করা হচ্ছে। টিআরএলএম এবং টিইউএলএম এর মাধ্যমে মহিলাদের নিয়ে স্ব সহায়ক দল গঠন করা হচ্ছে। রাজ্যে বর্তমানে ৫ লক্ষ্যের বেশি মহিলা স্ব সহায়ক দলের সাথে যুক্ত হয়ে নিজেদের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি রাজ্যের আর্থিক উন্নয়নে অবদান রাখছেন। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় মহিলাদের স্ব নির্ভরতার লক্ষ্যে রাজ্যে ৯১ হাজারের বেশি লাখপতি দিদি তৈরী করা হয়েছে। তাঁদের ব্যবসার প্রসারে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া সমবায়ের মাধ্যমে বিশেষ করে দুগ্ধ শিল্পে মহিলাদের উৎসাহিত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী রাজ্যে দুধ, ডিম, মাছ এবং মাংস উৎপাদন, প্রাপ্যতা এবং চাহিদার তথ্যও তুলে ধরে আলোচনা করেন। এর উৎপাদন আরও বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাণী সম্পদ বিকাশে তথ্য ও প্রযুক্তি নির্ভর কাজ করার উপর বিশেষভাবে গুরুত্বআরোপ করেছেন। এক্ষেত্রে উন্নত গাভী পালন, তাঁদের সঠিক পরিচর্যা, রোগমুক্ত রাখতে সময় সময়ে প্রশিক্ষণ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। গো-পালকদের উৎসাহিত করতে হবে বলে তিনি মন্তব্য করেন। দুধ যাতে নষ্ট না হয় তাই দুধ সংগ্রহ থেকে বিক্রি করা পর্যন্ত কোল্ড চেইন ব্যবস্থা রাখার কথা বলেন। এছাড়া বিপনন ব্যবস্থাকে উন্নত করার পাশাপাশি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন। গ্রামীণ এলাকা থেকে দুধ সংগ্রহ এবং বিক্রয় ব্যবস্থার প্রসার হলে গো-পালকরা আর্থিকভাবে লাভবান হবেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...