রাজধানীর রাধানগর এলাকা থেকে গাড়ি সহ নেশাকারবারিদের আটক করলো এলাকাবাসী 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর আনাচে কানাচে ছেয়ে গেছে ড্রাগস। বিভিন্ন জায়গা থেকে যুবকরা এসে প্রকাশ্যে বিক্রি করছে নেশা সামগ্রী। আগরতলা রাধানগর ১ নম্বর আবাসন এলাকায় ড্রাগস বিক্রির জন্য গাড়ি নিয়ে কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে কতিপয় যুবকরা। ঘটনাটি নজরে আসে স্থানীয় লোকজনের।

স্থানীয় নেশাকারবারিদের ধরার জন্য আগে থেকেই উত পেতে বসেছিলেন। শুক্রবার সেই সুযোগ পেয়ে যান। এদিন গাড়ি নিয়ে যুবকরা আসতেই তাদের আটক করে স্থানীয়রা। তবে একজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে অভিযোগ। গাড়ির ভিতরে পাওয়া যায় ব্রাউন সুগার ও সিরিঞ্জ।

খবর পেয়ে ছুটে যায় পুলিশ। গাড়ি সহ নেশাকারবারিদের আটক করে থানায় নিয়ে আসে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এদিন স্থানীয়রা পুলিশের ভূমিকায় ক্ষোভ জানান। তাদের অভিযোগ এভাবে নেশা সামগ্রী বিক্রি হলেও পুলিশ সেদিকে কোন নজরই দেয় না।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...