রাজধানীতে নিজ দোকানে খুন হওয়া মোবাইল ব্যবসায়ীর বাড়িতে গেলেন বাম বিধায়ক দল

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে নিজ দোকানে খুন হওয়া মোবাইল ব্যবসায়ীর বাড়িতে গেলেন বাম বিধায়ক দল। কথা বলেন পরিবার পরিজনদের সঙ্গে। ঘটনার নিন্দা জানান এবং পরিজনদের সমবেদনা জানান বাম বিধায়ক দল। সম্প্রতি রাজধানীর মেলারমাঠ এলাকায় খুন হন মোবাইল ব্যবসায়ী হরিশঙ্কর সাহা। শুক্রবার প্রয়াত হরিশঙ্কর সাহার লালবাহাদুর এলাকায় বাড়িতে যান বাম বিধায়ক দল।

বাম বিধায়ক দলে ছিলেন বিধায়ক সুদীপ সরকার, বিধায়ক নয়ন সরকার ও বিধায়ক রামু দাস। বাম বিধায়করা কথা বলেন পরিবারের সদস্য সদস্যাদের সাথে। পরে বিধায়ক সুদীপ সরকার অভিযোগ করেন, ত্রিপুরা রাজ্যে অপশাসন চলছে। আইনের শাসন নেই রাজ্যে। ৬ বছর ধরে প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও খুন, ধর্ষণ সহ নানান অপরাধ জনিত ঘটনা ঘটছে।

মেলারমাঠের মতো জায়গায় পুলিশের সামনে হরিশঙ্কর সাহাকে ছুরি দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। এই ঘটনার নিন্দা জানান তিনি। তাঁর অভিযোগ পুলিশ সঠিক ভাবে কাজ করতে পারছে না। সরকার পুলিশকে সঠিক ভাবে কাজ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন। সেদিনকার ঘটনার সময় উপস্থিত পুলিস কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন বাম বিধায়ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...