যুব মোর্চার ৬ আগরতলা মন্ডল কমিটির মহতি উদ্যোগ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় জনতা পার্টির প্রাণপুরুষ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন উদযাপন উপলক্ষে রাজধানীর ক্যান্সার হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করল যুব মোর্চা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চা সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা।

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজ্য বিজেপি এবং বিজেপির সমস্ত শাখা সংগঠনের উদ্যোগে বিভিন্ন সমাজ সেবামূলক কাজের উদ্যোগ গ্রহণ করা হয় ।এরই অঙ্গ হিসেবে ৬ আগরতলা যুব মোর্চা মন্ডল কমিটির উদ্যোগে এদিন রাজধানীর ক্যান্সার হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব।

উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই কর্মসূচি প্রসঙ্গে যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব জানান ,বিজেপির প্রাণপুরুষ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে যুব মোর্চার উদ্যোগে বিভিন্ন স্থানে বিভিন্ন সামাজিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কারণ যুব মোর্চা রাজনীতির সাথে সামাজিক কর্মসূচির সাথে যুক্ত। ৬ আগরতলা যুব মোর্চা মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত এই ধরনের অনুষ্ঠানের ভূয়শি প্রশংসা করেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব।

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উদযাপন উপলক্ষে যুব মোর্চার উদ্যোগে রাজ্যের বিভিন্ন হাসপাতাল গুলিতেও চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...